সাউন্ডপ্রুফ রুম
খুব কম খরচে কিভাবে আপনার রুমকে প্রায় সাউন্ডপ্রুফ করে ফেলতে পারেন সেব্যাপারে বলব। একদম প্রফেশনাল সাউন্ড প্রুফ রুম পাওয়া আমাদের লক্ষ্য না, কারণ তেমনটা করতে গেলে খরচ অনেক বেড়ে যাবে। আমাদের টার্গেট হবে খরচ যতটা সম্ভব কম রেখে সাধারণ রুমকে প্রফেশনাল সাউন্ডপ্রুফ রুমের প্রায় ৭০-৮০% কাছাকাছি কার্যকরী করে তোলা। অর্থাৎ নয়েজ একদম কমিয়ে ফেলা। ত চলুন কাজের আলাপ শুরু করা যাক।
ভারী আসবাবপত্র দেয়ালের সাথে লাগিয়ে রাখা
ভারী আসবাবপত্র যেমন শোকেস, আলমারী এগুলো দেয়ালের সাথে লাগোয়া করে রাখলে শব্দ দেয়াল এবং এসব ভারী কাঠামোতে বাধা পায়। ফলে এপারের শব্দ ওপারে এবং এপারের শব্দ ওপারে আগের থেকে অনেকটাই ক্ষীণ হয়ে যায়। তবে এখানে আরেকটা চিকন বুদ্ধি আছে যেটা অন্যান্য জায়গায় বলতে দেখিনি। সেটা হচ্ছে আপনার রুমের চার দেয়ালের মধ্যে যে দেয়ালের অপর পাশে রুম নেই, মানে বাহিরের এরিয়া পড়ছে সেই দেয়ালগুলোর সাথে কিছু রাখার দরকার নেই। কেননা নরমালি বাইরের কোলাহলে এমনিতেও আপনার রুমের শব্দ মিলিয়ে যায়, অত সমস্যা হয় না। আবার আপনার বাসা ২-৩ তলা বা এর উপরে হলে নরমালি বাইরে থেকে আসা শব্দে খুব একটা সমস্যা হয় না। যে দেয়ালগুলোর অপর পাশেও রুম আছে বা আপনার বাসার ভিতরের স্পেস পড়ছে সেগুলোর সাথে লাগিয়ে জিনিসপত্র রাখুন। এতে করে পাশাপাশি রুমগুলোর মধ্যে এক রুমের কথা আরেক রুমে শোনা যাবে না, উভয়ের প্রাইভেসি মেইনটেইন হবে।
দরজার নিচে Water proof draught excluder ব্যবহার করা।
আমাদের দরজার নিচে অল্প একটু ফাকা জায়গা থাকে। এই জায়গাটুকু মাত্র দুয়েকশো টাকা খরচ করে বন্ধ দিতে পারেন। এটা যেমন শব্দের তীক্ষ্ণতা কমায় তেমনি রুমে এসি থাকলে বাইরের বাতাস আটকে দেয়।
সাউন্ডপ্রুফ পর্দা ব্যবহার করা
সাউন্ডপ্রুফ ওয়ালপেপার
কার্পেট ব্যবহার করা
ফলস সিলিং ব্যবহার করা
Comments
Post a Comment